সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬টি অগ্নিকাণ্ডে পোড়ানো হয়েছে ১০টি গাড়ি: ফায়ার সার্ভিস

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি অগ্নিকাণ্ডে ১০টি গাড়ি পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, অবরোধের এই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে একটি গাড়িসহ মোট ১০টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান পুড়ে যায়।

ঢাকা মহানগরী, নওগাঁ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, রাজশাহী ও সিলেটে একটি করে এবং নাটোরে তিনটি বাসে আগুন দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও ৭৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপি ও তার সমমনা দলগুলোর অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

—-ইউএনবি