সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(৩০ নভেম্বর) বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই বিস্ফোরণ হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার আশরাফ হোসেন জানান, বিকাল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের পাশে একটি টিনের শেডে ককটেল বিস্ফোরণ ঘটে।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অফিসের বাইরে থেকে ককটেল নিক্ষেপ করা হয়।

—ইউএনবি