সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গঙ্গাচড়ায় দলীয় প্রার্থীসহ ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) আসনে দলীয় মনোনীতসহ ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন (৩০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিকেল ৪ টা পর্যন্ত গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাহিদ তামান্না’র নিকট বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীগণ এসব মনোনয়ন পত্র দাখিল করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রেজাউল করিম রাজু, জাতীয় পার্টি মনোনীত প্রাথী হোসেন মকবুল শাহরিয়ার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান, তৃণমূল বিএনপির মনোনিত প্রাথী বদরুদ্দোজা চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সবুজ মিয়া, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেস এর শ্যামলী রায় , ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান।

এছাড়াও মন্জুম আলী, শাহিনুর আলম, মোশাররফ হোসেন প্রমুখ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর প্রার্থীতা যাচাই বাচাই, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শেষে আগামী ৭ জানুয়ারী ভোট গ্রহন করা হবে।