সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

২৪ ঘণ্টায় ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, এ সময় ঢাকার বিভিন্ন স্থানে মোট ৭টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং এর মধ্যে ঢাকায় ৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, এ সময় ৬টি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়।

ঢাকা শহর, আশুলিয়া ও ফেনী জেলায় অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট নিয়োজিত ছিল বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে ২৭০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য পরিবহন।

—-ইউএনবি