সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যশোরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইাক্রাবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার যশোর-চৌগাছা সড়কের নারায়নপুর ইউনিয়নের বনলীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন (২৩) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি শংকরহোদা গ্রামের মাসুদের ছেলে।

এলাকাবাসীরা জানান, শাওন সোমবার রাতে মোটরসাইকেলে চৌগাছা বাজার থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে হাজরাখানা সংলগ্ন যাত্রী ছাউনির সামনে বনলীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক শাওন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বি এম শামছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি