সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর গুলিস্তানে আজ সকাল থেকে ২টি বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার গুলিস্তান এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। গুলিস্তান পুলিশ বক্সের সামনে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আজ দুপুর ১২টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তান এলাকায় বাহন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

—-ইউএনবি