সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আবারও শুরু হচ্ছে ‘রাজা গোলাম’

অনলাইন ডেস্ক :

২০১৩ সালে ‘রাজা গোলাম’ ছবির ঘোষণা দিয়েছিলেন অভিনেতা কাজী মারুফ। তাঁর প্রযোজনায় ছবিটি পরিচালনা করার কথা ছিল বিদ্যুতের। ওই বছর নভেম্বরে উত্তরায় নবাগতা ইতি শাহকে নিয়ে শুটিংও শুরু হয়েছিল ছবিটির। তবে পরে আবার বন্ধ হয়ে যায় শুটিং। নায়িকা বদলে ইতির জায়গায় চুক্তিবদ্ধ হন লাক্স তারকা প্রসূণ আজাদ। তবে শেষ পর্যন্ত ‘রাজা গোলাম’ আর আলোর মুখ দেখেনি। দীর্ঘ ১০ বছর পর জানা গেল, ফের ‘রাজা গোলাম’ শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে নতুন করে হয়েছে গান রেকর্ডিং। এবার ছবিটি পরিচালনা করবেন কাজী মারুফের বাবা নির্মাতা কাজী হায়াৎ। নতুন ‘রাজা গোলাম’-এ মারুফের সঙ্গে পরীমনিকে চান পরিচালক। এরইমধ্যে পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ।

আগের পান্ডুলিপি কিছুটা কাটছাঁটও করা হয়েছে, জানিয়েছেন তিনি। মারুফ এখন আমেরিকা আছেন। জানুয়ারির শেষের দিকে তাঁর দেশে ফেরার কথা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি ছবিটির শুটিং শুরু করবেন বলেও জানান মারুফ। তিনি বলেন, ‘এই ছবিটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তবে অনাকাক্সিক্ষত কারণে পরে আর শুটিং করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। সেই সময়েও গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমনিকে চুক্তিবদ্ধ করব।’