সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

জানুয়ারিতে দেখা যাবে ‘শেষ বাজি’

অনলাইন ডেস্ক :

নতুন বছরে নতুন সিনেমা নিয়ে আাসছে চিত্রনায়ক সায়মন সাদিক। ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘শেষ বাজি’। মহান বিজয় দিবস উপলক্ষে গত শনিবার অনলাইনে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। প্রকাশিত পোস্টারে গল্পের কিছুটা আভাস পাওয়া যায়, মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘারানার সিনেমা ‘শেষ বাজি’র কাহিনি। সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। তিনি জানান, জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে শেষ বাজি। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে সিনেমাটির গল্প, আশা করি, দর্শক হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।’

নির্মাতা মেহেদী হাসান জানান, ‘ফার্স্টলুক পোস্টার দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ হবে। আশা করি প্রথম পোস্টারের মতো সিনেমাটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে।’ এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।