সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এইচ এইচ টেক্সটাইলে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রবিবার ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

কারখানায় কোনো শ্রমিক কর্মচারী না থাকায় কেউ হতাহত হয়নি।

এইচ এইচ টেক্সটাইলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনির হোসেন জানান, রাত ৩টার দিকে গুদামের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। এ মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমাণ কাপড় ও কেমিকেল পুঁড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডেমরা,আদমজী ও সোনারগাঁও স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডেমরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি জানান, রাতে গুদামে কেউ ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

—-ইউএনবি