সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যশোরে ট্রেনের ধাক্কায় নিহত ২

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-চৌগাছা সড়কের চূড়ামনকাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাক চালক পারভেজ (৪৫) এবং মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৩৮)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, যশোর থেকে ভুসিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি চূড়ামনকাটি রেলক্রসিংয়ে আসে। গেট নামানো না থাকায় ট্রাকটি রেললাইন অতিক্রমকালে খুলনাগামী রকেট ট্রেনের ধাক্কায় ছিটকে রাস্তার উপরে পড়ে। বিকট শব্দ শুনে গেটম্যান সজলসহ আশেপাশের বাড়ির লোকজন বেরিয়ে গিয়ে ট্রাকচালক ও হেলপারের লাশ রাস্তার উপর পড়ে থাকতে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ও ট্রাকটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

গেটম্যান সজলের দাবি ট্রাক চালক তার সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে এবং তিনি আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

যশোর রেল পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

লাশ দু’টি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি