সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বীরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলী

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন নায়িকা। এবার তাকে নিয়ে গেলেন সমুদ্র দর্শনে। সন্তানকে প্রথমবারের মতো মুখোমুখি করালেন জলরাশির অপূর্ব সৌন্দর্যে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যাচ্ছেন সমুদ্র পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন এই নায়িকা। ক্যাপশনে বুবলী জানিয়ে দিয়েছেন, ‘এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ।’

এদিকে চিত্রনায়ক শাকিব খান দেশে নেই। ওমরাহ পালনে উদ্দেশ্যে সৌদি আরবে আছেন তিনি। গত ২ জানুয়ারি দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।