সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘বাতিঘর’ এর প্রথম গান প্রকাশ্যে

অনলাইন ডেস্ক :

দেশের ব্যান্ডগুলো নতুন গান সৃষ্টি নিয়ে তৎপর, তাদের অন্যতম দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নিয়মিত বিরতিতে শ্রোতাদের কাছে নতুন গান পৌঁছে দিতে দলটির সক্রিয় ভূমিকা চোখে পড়ে। এবার ব্যান্ডটি তাদের ভক্ত অনুরাগীদের জন্য উন্মুক্ত করলো নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর প্রথম গান। গত বৃহস্পতিবার রাতে গানটি প্রকাশ করা হয়। পুরো গান ভিডিও আকারেই দর্শকের সামনে গানটি পরিবেশন করা হয়েছে। শিরোনামহীন এর বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান জানান, নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর গানগুলো আমাদের শ্রোতা দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল একাট্টা হয়ে কাজ করছি।

গানের শুটিং হয়েছে দেশের বাইরে, সর্বশেষ থাইল্যান্ডে আমরা শুটিং করেছি। ‘বাতিঘর’ অ্যালবামটিতে থাকবে মোট দশটি গান। এরইমধ্যে অধিকাংশ গানের ভিডিও ধারণ করা হয়েছে। অল্প দুয়েকটি গানের শুটিং বাকি, যেগুলো হয়তো আগামী মাসে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শুটিং করা হবে। সব প্রস্তুতিও সম্পন্ন। গান-ভিডিওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজও বেশ যতœ নিয়ে করা হচ্ছে বলে জানান জিয়া। গানের কালার কারেকশান করা হচ্ছে কলকাতায়। যেখানে বলিউড সিনেমা ‘বারফি’ থেকে শুরু করে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘হাওয়া’ এবং ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর কালারের কাজ করা হয়েছে।