সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

অনলাইন ডেস্ক :

এবার সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা ইধিকা পাল। সিনেমার নাম ‘সিকান্দার’। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক তামিম রহমান। তিনি বলেন, দুজনের সঙ্গে কয়েক বার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা সিয়ামের। ‘সিকান্দার’ নির্মিত হবে সংকটের গল্প নিয়ে। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরে জি বাংলারই আরো একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের।

তবে এখন ছোট পর্দা নয়, আপতত বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত তিনি। ‘প্রিয়তমা’র সুবাদে বাংলাদেশে বেশ পরিচিত এই অভিনেত্রী। শাকিবের পর শরিফুল রাজেরও নায়িকা তিনি। হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় দেখা যাবে ইধিকা ও রাজকে। এবার ‘সিকান্দার’সিনেমার মাধ্যমে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধবেন ইধিকা। বর্তমানে দেবের বিপরীতে কলকাতার সিনেমা ‘খাদান’-এ কাজ করছেন তিনি।