সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সড়কে নেমে পড়েন এসব শ্রমিকরা।

এ ঘটনায় বিশ্বরোড এলাকার ওই সড়ক এবং আশাপাশের সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী এবং বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষেরা।

গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওয়া হচ্ছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা।

ভাটার থানা পুলিশে জানিয়েছে, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা চলছে।

এদিকে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এক্ষেত্রে নিম্নোক্ত রুটে ডাইভারশন দেওয়া হচ্ছে:

১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে।
২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১- গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে। অথবা
৩. রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা উপরের ভাইস ভার্সা রুটে কুড়াতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।

এনএনবাংলা/