সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নাটোরে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদের সাথে মহিলা পরিষদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সাংগঠনিক মাস (২০২৫) পালন উপলক্ষে  বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদের সাথে নাটোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘তৃনমূলে সংগঠন সংহত করি, গণতন্ত্র সুশাসন ও সমাজভিত্তিক  সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালি করি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২২ সেপ্টেম্ববর) বিকাল ৫টারদিকে সংগঠনটির নাটোর জেলা শাখার আয়োজনে শহরের উপর বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা সাকের এর সভাপতিত্বে  এ আলোচনা সভায় বক্তব্য দেন, দিঘাপতিয়া এমকে কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেীর সহ-সভাপতি এ্যাডঃ খগেন্দ্রনাথ রায়, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি সুফি সান্টু, নাটোর জজ কোর্টোর আইনজীবি আব্বাস আলী, সংগঠটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানা আফরোজ শিল্পী প্রমূখ।

এসময় সংগঠনের, ল্যিগাল এইডস সম্পাদক বিজলী রেজা, প্রচার সম্পাদক শেফালী রানী, মাঠ সংগঠক মাখসুদা পারভীনসহ অন্যান্য সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।