সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মেয়াদহীন পণ্য বিক্রি করায় কালীগঞ্জে জরিমানা

Oplus_16908288

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইন অমান্য করা ও মেয়াদহীন পণ্য বিক্রয় করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে মেয়াদহীন পণ্য বিক্রয় করার অপরাধে মারিয়া কসমেটিকস এর মালিক রাশেদুল ইসলামকে (২৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন পুলিশ, আনসার সদস্যবৃন্দ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

কাজী মোহাম্মদ ওমর ফারুক