সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে

বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন—মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭)। তারা একই এলাকার মো. মাসুদের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। নদীভাঙনের কারণে কয়েক মাস আগে তাদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর তারা রাস্তার পাশে একটি ছাপড়া ঘরে বসবাস শুরু করে।

বুধবার দুপুরে দুই ভাই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে যায়। ওই সময় পরিবারের অন্যান্য সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয় এবং স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,

খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।