সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

রংপুরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল

রংপুর ব্যুরো:

শিক্ষকদের দাবি পুরণ ও শিক্ষক নির্যাতন বন্ধ করা না হলে “হয় জাতীয়করণ- না হয় মরন” এই ১ দফা দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল বুধবার সকালে রংপুর প্রেস ক্লার চত্বরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের ৩ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয় ।

সমাজ কল্যাণ স্কুল ও কলেজের অধ্যক্ষ মফিজার  রহমান মিজুর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো: মোজাফফর হোসেন, মো:  দেলোয়ার হোসেন , মো: আব্দুল আলিম  মো:  মনোয়ার হোসেন প্রমূথ । পরে শিক্ষক-কর্মচারীরা  সম্বলিদ প্লাকার্ড নিয়ে শহরের বিক্ষোভ মিছিল করে ্। পরে কাচারি বাজারে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালন করে ।  ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা,বেধড়ক লাঠি চার্জ ও আটকের প্রতিবাদে সারা দেশের ন্যায় রংপুর প্রেসক্লাব চত্বরে ওই কর্মসূচি পালিত হয়।