সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আজ থেকে মেট্রোরেলের সময় এক ঘণ্টা বাড়ল, যুক্ত হলো ৭টি নতুন ট্রিপ

 

রাজধানীবাসীর জন্য সুখবর—আজ রোববার (১৯ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আজ সকাল থেকেই বাড়তি সময় ধরে চলাচল শুরু করেছে ঢাকা মেট্রোরেল। এতে প্রতিদিনের মোট ট্রিপ বেড়ে হয়েছে ২৪৩টি, অর্থাৎ আগে থেকে ৭টি বেশি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা ও সুবিধা বিবেচনায় এ পরিবর্তন আনা হয়েছে। সপ্তাহের কর্মদিবসগুলোতে সময়সূচিতে পরিবর্তন এলেও শুক্রবারের সময়সূচি আগের মতোই থাকবে।

নতুন সময়সূচি

আজ থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, ‘আজ থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এতে প্রতিদিনের ট্রিপের সংখ্যা ২৩৬ থেকে বেড়ে ২৪৩টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, নতুন সময়সূচিতে প্রতিদিন অতিরিক্ত সাতটি ট্রিপ পরিচালিত হবে।’

যাত্রীদের স্বস্তি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই গণপরিবহন এখন কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। সময় বাড়ানোর সিদ্ধান্তে অফিসগামী ও দোকানকর্মীসহ নিয়মিত যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকের মতে, বাড়তি সময় মেট্রোরেল ব্যবহারে আরও সুবিধা এনে দেবে।

এনএনবাংলা/