সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কুমিল্লায় নোয়াখালীর লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী বিভাগ আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সংগঠন নোয়াখালীর ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি সেবার লাশবাহী অ্যাম্বুলেন্স কুমিল্লায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার স্থানীয় বৈঠকখানা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, একজন মুমূর্ষু রোগী নিয়ে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি এম্বুলেন্স ঢাকা যাচ্ছে। পথে রোগীর অবস্থার অবনতি হলে কুমিল্লায় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী বিভাগ আন্দোলনে সম্পৃক্ত থাকায় উক্ত ফাউন্ডেশনের এম্বুলেন্সে হামলা চালিয়ে ড্রাইভারকে মারধর করে।
সংবাদ সম্মেলনে এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।