সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারিয়াকান্দি বগুড়া:

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদল আয়োজিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু,যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান তিতাসসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলার কর্মসূচি সফল ও সার্থক করতে আমরা ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ কবরো। এছাড়া আগামীকাল দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলা যুবদলের আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, বৃক্ষরোপন কর্মসূচি ও এতিমখানায় দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হবে।