সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীতে জাতীয় পার্টি (এরশাদ) ছেড়ে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয় জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন  শতাধিক নেতাকর্মী। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর  গুপ্তপাড়াস্থ  মহানগর বিএনপির আহবায়কের ব্যক্তিগত  কার্যালয়ে মহানগর বিএনপির সামসুজ্জামান সামুর হাতে ফুলেল তোড়া দিয়ে  জাতীয় পার্টির নেতাকর্মীরা দলটি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। এ সময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু  তাদের ফুল দিয়ে  বরণ করে নেন।

যোগদানকারীরা হলেন, মেকুড়া উচ্চ বিদ্যালয়ের  সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ  সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ সভাপতি দুদা মিয়া, সহ সভাপতি আহিয়াত,সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল,  মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ার সহ শতাধিক নেতাকর্মী।  সদ্য যোগদানকারীরা বলেন, দীর্ঘদিন রংপুর বঞ্চিত ছিল। উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়ন হয় নাই। জাতীয় পার্টি রংপুরকে শোষণ করেছে। এখন সময় এসেছে রংপুরের প্রকৃত উন্নয়ন বুঝে নেবার। তাই  আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অন্নপ্রাণিত হয়  বিএনপিতে যোগদান করলাম। সদর ৩ আসন বিএনপির দেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে  কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট  ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া,সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নং ওয়ার্ড  বিএনপি’র  সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন,২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম,মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু সহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদ্য যোগদানকারীরা উপস্থিত ছিলেন।