সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতণ

টাঙ্গাইলপ্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল্যে সরিষা, গম ও সূর্যমুখীর  বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রনোদনার আওতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে সকাল ১০টায় এ প্রনোদনা বিতরণ করা হয়।
বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইলের সহকারি কমিশনার (ভূমি)  নিয়ামতউল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রনোদনা বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার  হাফিজুর ইসলাম,  অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম,  উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রনোদনার আওতায় ৭ হাজার কৃষকদের সরিষা, ১৫০ জন  কৃষকদের গম ও ৫০ জন কৃষকদের সূর্যমূখির বীজ ও ২০ কেজি করে সার  বিনামূল্যে বিতরণ করা হয়।