সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চলন্ত বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

ছবি/ সংগৃহীত

 

চলন্ত বাসে এক নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-৪ এর একটি দল তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে নিজামুদ্দিন বাসে এক নারী যাত্রীকে মারধর করছেন।”

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ অক্টোবর ‘রমজান পরিবহন’ নামের একটি বাসে সিদরাতুল মুনতাহা রহমান নামের এক নারী যাত্রীকে হেলপার নিজামুদ্দিন হেনস্তা করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান পরদিন ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “আমি এই ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।”

তিনি আরও জানান, ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি কথা বলেছেন।

এনএনবাংলা/