সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে  সোনাইমুড়ী উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে জামায়াত-শিবিরের হত্যার হুমকি ও সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে সন্ত্রাস উসকে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৯নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে সম্প্রতি জামায়াত-শিবিরের কতিপয় কর্মীরা হত্যার হুমকি ও সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে এলাকায় সন্ত্রাসকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

একই সাথে সোনাইমুড়ী উপজেলায় প্রত্যেক রাজনৈতিক দলের শৃঙ্খলার সাথে সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মহিন, যুগ্ন আহবায়ক মাসুদের রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, সদস্য সচিব আয়ুব পাটোয়ারী, পৌরসভার সাবেক কমিশনার জাফর আহমেদ সহ সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।