সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নিজেদের মধ্যের বিরোধ হলে ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠবে : দুলু

নাটোর প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী  অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের নিজেদের মধ্যের বিরোধ হলে ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠবে । আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন পেছানোর  ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দ্রুত নির্বাচনের তারিখ ষোষণা করুন।

দীর্ঘ ২৪ বছর আপনাদের পচ্ছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেননি। মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। দিনের ভোট আগের দিন রাতে হয়ে গেছে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার একডালায় তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজন এক সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সামনে ফেব্রুয়ারির নির্বাচনকে পেছানোর জন্য একটি গোষ্ঠী  ষড়যন্ত্র করছে। এ নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে আপনারা ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবেন।

শুধু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে না, আমাকে নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। আমাদের বিরোধ মিটিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। মিথ্যা মামলা খেয়েছি, তবুও নাটোরের জনগণকে ছেড়ে পালিয়ে যাইনি। মৃত্যুর আগ পর্যন্ত নাটোরের মানুষের সাথে থাকবো। আপনাদের জন্য আমি দুলু, আপনাদের উন্নয়নে আমি কাজ করে যাবো।

তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন-  নাটোর জেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপির নেতা আবুল ব্যাপারী, দুলুর বড় মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাচ্ছুম রাত্রী ও ছোট মেয়ে সোভা জেরিন রোদেলাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।