সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সচিবালয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

 

ভাতার দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনার পর আজ বৃহস্পতিবারও অর্থ মন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আন্দোলনকারী চার কর্মচারীকে আটক করা হয়েছে।

আজ সকাল থেকেই অর্থ মন্ত্রণালয়ের আশপাশে কিছু লোকজনের আনাগোনা লক্ষ্য করা গেলে দ্রুত সতর্কতা জোরদার করে পুলিশ ও অন্যান্য বাহিনী। এসময় বিজিবি সদস্যদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।

এদিকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সচিবালয়ের ভেতরে কর্মচারীদের মধ্যে ভাতার দাবি নিয়ে আলোচনা চলছে। সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, “সরকার যদি আমাদের ভাতার দাবি সুষ্ঠুভাবে মেনে নেয়, তাহলে আমরা আন্দোলন করবো না। প্রজ্ঞাপন দিলেই আমরা কাজে ফিরে যাব।”

বিশেষ সূত্রে জানা গেছে, আজ প্রজ্ঞাপন না হলে কর্মচারীরা আবারও অর্থ মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলনে নামবেন।

উল্লেখ্য, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ দাবি করে টানা আন্দোলন করছেন তারা। এর আগে রেশন সুবিধার দাবিতেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের।

এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং নতুন পে-কমিশন গঠন সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ গতকালের অবরোধ কর্মসূচি।

এনএনবাংলা/