সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যাত্রাবাড়ীতে মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার ওয়াশরুম থেকে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুতুবখালী এলাকার মাদরাসাতুল ইত্বকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ গলায় নখের আঁচড় দেখা গেছে। এ সময় বলাৎকারের ঘটনাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থী গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।

এনএনবাংলা/