সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

 

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।

রোজিনা আকতার আরও বলেন, বাণিজ্যিক এই আট তলা ভবনের ছাদের ওপর থাকা গোডাউনে আগুন লাগে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রয়োজন হলে আরও ইউনিট পাঠানো হবে।

ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে পুরোপুরি আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এনএনবাংলা/