সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেট্রোরেলে ইফতার করা যাবে? যে নির্দেশনা কর্তৃপক্ষের

 

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এ উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বিশেষ সময়সূচিতে চলাচল শুরু করেছে মেট্রোরেল।

ব্যস্ত রাজধানীতে অনেক যাত্রীই ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারেন না। তাই রোজাদার যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে ইফতারের সময় বিশেষ নির্দেশনা জারি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে ইফতারের সময় পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন ছিটকে বা পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি ও এক্সিট গেইটে রাখা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে। তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে পূর্বের সময়সূচিই বহাল থাকবে।

এনএনবাংলা/পিএইচ