সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকার দক্ষিণে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ, উত্তরে আদীব

 

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বাছাইয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

এনসিপি সূত্র জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলটি প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে এই দুই নেতার নাম সামনে এসেছে।

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে এনসিপির হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অন্যদিকে নিজের প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব বলেন, “দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি কর্পোরেশনে আমি এবং আসিফ মাহমুদ প্রাথমিকভাবে আছি। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।”

তবে দলীয়ভাবে এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি বলে জানা গেছে। এনসিপির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

এনএনবাংলা/