সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশের সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত

 

বিদ্যুৎ সাশ্রয় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, মঙ্গলবার (১০ মার্চ) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

তিনি বলেন, “ঈদের ছুটি শেষ হওয়ার পর পুনরায় যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিত করা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে।”

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সেই ধারাবাহিকতায় এবার মেডিকেল কলেজগুলোর ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হলো।

এরও আগে গত ৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা এক চিঠিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জরুরি হয়ে উঠেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ পরিস্থিতিতে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে সোমবার থেকে ঈদুল ফিতরের জন্য একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এনএনবাংলা/