সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

 

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (২৩ মার্চ) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি তাদের দায়িত্ব হলো—অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং দেশের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন, তা নিশ্চিত করা।

দূতাবাস আরও উল্লেখ করে, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই বিবেচনায় বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের ফলে ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে দূতাবাস। এর মাধ্যমে ভবিষ্যতে নীতিমালাগুলো আরও কার্যকর করে আমেরিকান নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হবে।

তবে এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য স্বল্পমেয়াদি ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এনএনবাংলা/