সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

মধুখালীতে সাংবাদিকদের সাথে সংরক্ষিত এমপি হেলেন জেরিন খানের মতবিনিময়

ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ফরিদপুর অঞ্চলের   সংরক্ষিত মহিলা এমপি এবং ফরিদপুর-১ আসনের দ্বায়িত্বপ্রাপ্ত এমপি হেলেন জেরিন খান এক মতবিনিময় সভায় যোগদান করেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৮টায় মধুখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায়  প্রেসক্লাবের  সভাপতি মো. মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে  প্রধান অতিথি সংরক্ষিত মহিলা এমপি হেলেন জেরিন খান বক্তব্য রাখেন।  এ সময় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির কোষাধাক্ষ্য মো. মেহেদী হোসেন পলাশ।

সভার শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ। তিনি প্রেসক্লাবের একটি রাস্তা নির্মাণ এবং প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের উপদেষ্টা ও উপজেলা নিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মুহা. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি, যুবদল ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংরক্ষিত মহিলা এমপি হেলেন জেরিন খান তিনি তাঁর বক্তব্যে স্থানীয় প্রেসক্লাবের একটি রাস্তা ও প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এনএনবাংলা/