সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উদযাপন

নড়াইলে বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয়েছে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মদিন। জেলা প্রশাসন ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে সোমবার (১০ আগষ্ট) সকাল ৬টায় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম এর মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

সকাল ৯টায় শিল্পীর মাজারে অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন ষ্টালিন ও সচিব মোহাম্মদ জাকির হোসেন এবং চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ৯টায় শিশুস্বর্গে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনী এবং সকাল ১০টায় আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে জেলা প্রশাসক ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে ‘এস এম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’— শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন -নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কানিজ মওলা এবং সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এর আগে বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. মো: আব্দুস সাত্তারের হাতে ‘সুলতান সম্মাননা পদক- ২০২৬’ তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী,এমপি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনএনবাংলা/