ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি

ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ও ক্রাইম বিভাগে দায়িত্বে থাকা দুই উপপুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। তাদের নতুন দায়িত্ব দিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন শাখা।
রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়।
ওই আদেশে বলা হয়, ডিএমপির উপপুলিশ কমিশনার ( ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার এবং উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে (ট্রাফিক-গুলশান বিভাগ) উপপুলিশ কমিশনার করা হয়েছে। কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এনএনবাংলা/এফএস
