সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিসিকের শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

জেলা প্রতিনিধি, সিলেট:

একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে যখন গোটা জাতি ঠিক তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল পৃথিবীর ইতিহাসে এক নৃশংস ও বর্ব হত্যাযজ্ঞ। ১৪ ডিসেম্বর ১৯৭১ সেই হত্যাকান্ডে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিকরা হত্যার শিকার হন।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন। শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নগরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজম খান, সিসিকে প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।