সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

স্বপদে বহাল মেয়র গোলাপগঞ্জের মেয়র রাবেল

জেলা প্রতিনিধি, সিলেট:

গোলাপগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আমিনুল ইসলাম রাবেলের উপর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আমিনুল ইসলাম রাবেল গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে পুণরায় বহাল থাকতে আর কোন আইনি বাধা নেই।
মঙ্গলবার উচ্চ আদালতে আপিল করলে আদালত এ আদেশ বাতিল করেন।
আমিনুল ইসলাম রাবেলের আইনজীবি ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭নং কোর্টে ডিবিশন বেঞ্চের বিচাপতি মো. খছরুরজ্জামান ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের ডিবিশন বেঞ্চ ১৪ ডিসেম্বর মোসন হেয়ারিংয়ে রিট পিটিশ নাম্বার ১২৪৩৪/২০২১ শুনানি শেষে আমিনুল ইসলাম রাবেলের স্থগিত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন।
আমিনুল ইসলাম রাবেলের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার চৌধুরী মোর্শেদ কামাল টিপু, সাথে ছিলেন এডভোকেট খান উজ্জল ও এডভোকেট শাহ নাবিলা কাশফি।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর ‘কাজ নিতে গেলে মন্ত্রণালয়ে বিরুদ্ধে একটি বক্তব্যের কারণে আলোচনায় আসেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। পরে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। ওই দিনই স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশের বাতিলে মেয়র আমিনুল ইসলাম রাবেল হাইকোর্টে আপীল করেন। আপীলের প্রেক্ষিতে তার সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।