সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

‘খেলাঘর’-এ একসঙ্গে তারা

অনলাইন ডেস্ক :

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাঁঝবাতি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন দেব ও পাওলি দাম। এটি পরিচালনা করেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। আবারো তাদের পরিচালনায় ‘খেলাঘর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দেব-পাওলি। আর তাদের সঙ্গে যুক্ত হয়েছেন টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেব বলেন, ‘পাওলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই দারুণ। সাঁঝাবাতিতে আমাদের জুটি খুব প্রশংসা পেয়েছিল। খেলাঘর সিনেমায় সাঁঝবাতির চাঁদু ও ফুলিকে নতুনভাবে খুঁজে পাবেন দর্শক।’২০০৯ সালে ‘দুজনে’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন শ্রাবন্তী-দেব। এরপর ‘শুধু তোমারই জন্য’, ‘বুনোহাঁস’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তারা। শ্রাবন্তীর প্রশংসা করে তৃণমূল সাংসদ দেব বলেন, ‘শ্রাবন্তী অসম্ভব ভালো একজন অভিনেত্রী। খেলাঘর সিনেমায় দর্শক একেবারে নতুন এক শ্রাবন্তীকে দেখতে পাবেন। লীনাদি ও শৈবালদার গল্পই এমন যে একবার শুনলেই ভালো লেগে যায়। এই সিনেমায় আমাদের তিনজনকেই দর্শক পছন্দ করবেন।’ বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি সম্পর্কের গল্প বলবেন লীনা-শৈবাল। আগামী দুই মাসের মধ্যে ‘খেলাঘর’ সিনেমার শুটিং শুরু হবে।