সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ভেড়ার খাদ্য বিতরণ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ভেড়ার খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সামিউল বাছির, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা.কানিজ ইয়াসমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি) ডা. একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৪ মার্চ ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্পে’র আওতায় উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২৮টি পরিবারের মাঝে ২৫৬টি ভেড়া বিতরণ করা হয়। বুধবার ওই সব পরিবারের সুফলভোগীদের মাঝে ভেড়ার খাদ্য বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২৭ কেজির এক বস্তা করে ভেড়ার খাদ্য দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সামিউল বাছির জানান, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনকে সরকার ভেড়া পালনের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন। বিনামূল্যে ভেড়ার খাদ্য, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।