সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কুয়াকাটা বেড়িবাঁধে ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ২৯৩টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে। এসব অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও ওইসব স্থাপণা সরিয়ে নেয়নি। বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানের পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মনিরা ও নঈম উদ্দিন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এর আগে এসব দখলদারদের পাউবো’র পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে। ক্ষতিপুরণের টাকা পাওয়ার পরে গত তিন বছরেও এসব স্থাপণা সরিয়ে না নেওয়ায় এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বহু বছর ধরে কুয়াকাটা চৌরাস্তার জিরো পয়েন্টের দু’দিকে ১ কিলোমিটার এলাকার বেড়িবাঁধে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। উচ্ছেদের ফলে দখলমুক্ত হলো বেড়িবাঁধ এলাকা।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহেরাজ সাংবাদিকদের জানান, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার এলাকায় এসব অবৈধ দখলদারদের সরে ক্ষতিপূরন দেয়া হয়েছে। এছাড়া তাদের সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। তারা আইন না মানায় জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।