সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

‘হ্যারি পটার’ খ্যাত লেসলি ফিলিপস আর নেই

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন ‘হ্যারি পটার’ খ্যাত বরেণ্য ব্রিটিশ অভিনেতা লেসলি ফিলিপস। লন্ডনে নিজ বাসায় ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় এই অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। লেসলির স্ত্রী জারা যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানকে বলেন, আমি দারুণ একজন স্বামীকে হারালাম। আর মানুষ হারিয়েছে সত্যিকারের একজন শোম্যানকে। তিনি জাতীয় সম্পদ ছিলেন। কিন্তু মানুষ হিসেবে খুবই সাধারণ ছিলেন। মানুষ তাকে ভালোবাসতেন। ১৯৮৭ সালে মঞ্চের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন লেসলি। পরের বছরই চলচ্চিত্রে নাম লেখান। ১৯৫৭ সালে জিন কেলির মিউজিক্যাল ফিল্ম ‘লেস গার্লসে’ অভিনয় করে সকলের নজর কাড়েন। ১৯৫৯ এবং ১৯৬০ সালে ‘ক্যারি অন নার্স’, ‘ক্যারি অন টিচার’ এবং ‘ক্যারি অন কনস্টেবল’-এ অভিনয় করেন লেসলি ফিলিপস। পরে উচ্চমানের কমিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন লেসলি। ‘ভেনাস’ সিনেমায় অভিনয় করে লেসলি ফিলিপস দারুণ প্রশংসিত হন। এজন্য অস্কারসহ বেশ কিছু পুরস্কার প্রতিযোগিতা নমিনেশন পেয়েছিলেন তিনি। ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে সটিং হ্যাটে কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন লেসলি ফিলিপস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।