সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যে কারণে কাঁদলেন দীপিকা

অনলাইন ডেস্ক :

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান মুক্তি পেয়েছে গত বুধবার। এরপর থেকে বক্স অফিস কাঁপাচ্ছে সিনেমাটি। ছবির এই সাফল্যের পর সোমবার প্রথমবার সাংবাদ সম্মেলনে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দসহ শাহরুখ, দীপিকা ও জন। এই ছবির প্রচারে একবারের জন্যেও সাংবাদিকদের মুখোমুখি হয়নি টিম ‘পাঠান’। এদিন সংবাদ সম্মেলনে দীপিকার চোখে জল দেখে তার কারণ জানতে সাংবাদিকরা। এ সময় দীপিকা বলেন, ‘এটা খুশির অশ্রু। অসাধারণ অনুভূতি। সবাই আমাদের ভালোবাসা দিচ্ছে। এতদিন পর একটা ছবি মুক্তি পেল। যেদিন সিনেমা রিলিজ হল সেদিনই আমি সিনেমা হলে যেতে চেয়েছিলাম। আমি এই ভালোবাসাটা অনুভব করতে চেয়েছিলাম। এই ধরনের ছবি মানুষকে খুশি দেয় ও তাদের একত্র আসতে সাহায্য করে।’ দীপিকার ভাষ্য, ছবির প্রতি সবার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল এটা যেন কোনো উৎসব। এটা অসাধারণ। যখন আপনি সততার সঙ্গে কাজ করেন, মাথা নিচু করে শুধু কাজটাই করেন এবং তারপর এই প্রশংসা পান, সেটা সত্যিই ঐ কাজের যোগ্য পাওনা।’ সাংবাদ সম্মেলনে শাহরুখ জানান, ‘ছবি শেষ করা আর মুক্তির মাঝে সময়ের অভাবেই মিডিয়াকে সাক্ষাৎকার দিতে পারেননি। ভক্তদের এত ভালোবাসা পাবো ভাবতে পারিনি।’