সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চাঁদপুরে ফেরির ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের মেঘনা নদীতে ফেরির ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি হয়েছে।

নিখোঁজ জেলে ছনু গাজী (৬০) সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান ইউএনবি কে জানান, মঙ্গলবার ভোরে ফেরি গোলাম মাওলার ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এসময় নদীতে ঘন কুয়াশা ছিল। ওই নৌকায় থাকা সাত জেলের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। তার সন্ধানে যৌথ অভিযানে নেমেছে নৌপুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। বিকাল পযর্ন্ত নিখোঁজ জেলের সন্ধান মিলেনি।

দুর্ঘটনার শিকার অন্যতম জেলে ইব্রাহিম গাজী জানান, দূর থেকে তারা টর্চের আলো জ্বালিয়ে সংকেত দেয়ার পরও ফেরিটি তাদের নৌকার ওপর উঠে গেছে। এতে নৌকায় থাকা সাত জেলেই নদীতে পড়ে গিয়েছিলেন। তবে সাঁতরে তিনিসহ ছয়জন তীরে উঠতে পারলেও বিকাল পর্যন্ত খোঁজ মেলেনি ছনু গাজীর। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ছয়জন জেলে কম-বেশি আহত হয়েছেন।

—-ইউএনবি