সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মতলবে আগুনে পুড়ল ৪ দোকান, আহত ৬

চাঁদপুরের মতলবে আগুনে পুড়েছে চারটি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উত্তর উপজেলার নতুনবাজারে (ইসলামিয়া মাকের্টে) এ ঘটনা ঘটে।

এ সময় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট থেকে ৯ লাখ টাকা হবে বলে প্রাথমিক হিসেবে জানা যায়।

জানা গেছে, আগুনে তেলের দোকান,আসবাবপত্রের দোকান, ভলকানাইজিং ও টায়ারের দোকান ও মুদী দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে মতলব উত্তর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেন তার ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাত আড়াইটায়।

তিনি ইউএনবিকে জানান, এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সবার ধারণা যে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকেই আগুনের সূত্রপাত।

তিনি আরও জানান, দোকানগুলো লাগালাগি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সব মালামাল আগুনে পুড়ে গেছে বলেও তিনি জানান।

—-ইউএনবি