সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পায়রা বন্দরে স্কুল উদ্বোধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে প্রথমবারের মতো চালু করা হয়েছে পায়রা প্রিপারেটরি নামের একটি স্কুল। বুধবার বেলা ১১ টায় বন্দরের মাল্টিপারপাস ভবনের তিন তলায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ স্কুলের উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। পরে তিনি ফিতা ও কেক কেটে স্কুলের প্রতিটি ক্লাস রুম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়। এসময় পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পায়রা প্রিপারেটরি স্কুল সূত্রে জানা যায়, এ স্কুলটিতে ৮ জন অভিজ্ঞ শিক্ষক রয়েছে। ইতোমধ্যে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়া লোখার সুযোগ রয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহম্মদ সোহায়েল, পায়রা বন্দরকে ঘিরে এ অঞ্চলে ব্যাপক পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বন্দরে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় চালু করা হবে। এসব বিদ্যালয়ের জন্য জায়গা নির্ধারন করে রাখা হয়েছে।