সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিলেটে ভাষার মাসকে বরণ

জেলা প্রতিনিধি, সিলেট :

১ ফেব্রুয়ারি। শুরু হয়েছে মহান ভাষা আন্দোলনের মাস। ভাষার মাসকে বরণ করে নিতে সিলেটে হয়েছে বর্ণমালার মিছিল।
বুধবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের উদ্যোগে বের হয় এই বর্ণমালার মিছিল।
বর্ণমালার মিছিলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মজিবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমুখ অংশ নেন।
বর্ণমালার মিছিলে অ আ ক খ তথা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বহন করেন অংশগ্রহণকারীরা।