সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ময়মনসিংহ মহাবিদ্যালয়ের একাদশ বর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ ২০২৩ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

বুধববার বেলা ১১ টার দিকে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের একাদশ বর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

অনুষ্ঠনে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যে কথা দেন, তা তিনি রক্ষা করেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশব্যাপী চলমান ব্যাপক উন্নয়ন কার্যক্রম তার প্রমাণ। তিনি উন্নত ও স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তাও তিনি আমাদের উপহার দেবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের শিক্ষা, চিকিৎসা, কৃষি ইত্যাদি সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে মানুষের সময়-শ্রম সাশ্রয় হয়েছে এবং ভোগান্তি কমেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, রাষ্ট্রের সকল শ্রেণী ও পেশার মানুষ শিক্ষা গ্রহণ ও প্রতিষ্ঠা লাভে সমান সুযোগ ভোগ করছেন। বর্তমান সরকার উচ্চ শিক্ষা ও গবেষণায় যে সুযোগ দিয়েছে তা গ্রহণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে হবে।

ময়মনসিংহ মহাবিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দার মুকুলের সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক এ এস এম রফিকুল্লাহের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে আনন্দমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, এ কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোশারফ হোসেন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের গভার্নিংবডির সদস্য তপস সান্যাল প্রমুখ।