সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হাসপাতালে আবদুল আজিজ

অনলাইন ডেস্ক :

গত শনিবার রাত ৮টায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আজিজ। তখনই দ্রুত তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা করার পর জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। বর্তমানে বারডেম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা আবদুল আজিজ। গুণী এই ব্যক্তিত্ব একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় কয়েক দশক ধরে অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা হয়ে দর্শকের মনে এখনও উজ্জ্বল তিনি। একজন নির্মাতা ও অভিনেতা ছাড়াও লেখক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। বেশ কয়েক বছর ধরেই অনিয়মিত ছিলেন মিডিয়া জগতে। তবে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিতই দেখা মেলে তার। তার সর্বশেষ অভিনীত কাজ অমিতাভ রেজা পরিচালিত সিনেমা ‘রিকশা গার্ল’ যা এখন মুক্তির মিছিলে রয়েছে।