সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ডামুড্যায় ভূমি সেবা সাপ্তাহ পালিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুরের ডামুড্যায় স্মার্ট ভূমি সেবা ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (২২ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সপ্তাহ ২০২৩ উদযাপন এবং র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার বলেন এখন থেকে আর খাজনা দিতে তহসিল অফিসে আসার দরকার নেই। যার যার মোবাইল থেকে নিজের জমির খাজনা ঘরে বসে দিয়ে দিতে পারবেন। অফিসে এসে ঘুরাঘুরির দরকার নেই।

আপনার জমির খাজনা আপনি দিবেন। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম, সরকারী আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছায়াদুল হক মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।